ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

কর্মসূচির শুরুতে মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকপাড়ে গিয়ে শেষ হয়।

পরে নীলকমল লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তের মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন।

অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। মৎস্যসম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিশ্চিতের মাধ্যমে দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় এ খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন

আপডেট সময় : ০২:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬