পথ ভুলে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ধরলা সেতুর পাড় এলাকায় এসে পৌঁছেছে সোহাগ নামের এক শিশু। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশের চেকপোস্টে নিয়ে যান।
শিশুটি তার বাবার নাম সামচুল হক বলে জানিয়েছে। এছাড়া সে তার গ্রামের নাম সমনারায়ন বলে উল্লেখ করতে পারলেও বিস্তারিত ঠিকানা বলতে পারেনি।
প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি চট্টগ্রাম থেকে লালমনিরহাটে আসে। পরবর্তীতে অটোরিকশাযোগে ফুলবাড়ীর ধরলা সেতুর পাড় এলাকায় পৌঁছে যায়। কীভাবে সে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফুলবাড়ী থানা পুলিশ শিশুটির পরিবার বা স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছে। কেউ যদি শিশুটিকে চিনে থাকেন অথবা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ফুলবাড়ী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মানবিক কারণে নিউজটি বেশি বেশি শেয়ার করে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন।
পথ ভুলে ফুলবাড়ীতে পৌঁছেছে শিশু সোহাগ, অভিভাবকের সন্ধান পেতে সহায় শিশুর আকুতি
-
মোঃ মেহেদী জামান আনন্দ, স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- 19
জনপ্রিয় সংবাদ




















