পত্নীতলা উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ গোলাম মোর্শেদ ওরফে রবি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পত্নীতলা থানার (এএসআই ) মোঃ মিজান সাহেব “দৈনিক আজকের জনবাণী” কে জানান নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনা ১৬ আগস্ট ২০২৬ রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার ৫ নাম্বার মাটিন্দর ইউনিয়নের সিংহন্দির গ্রামের রাস্তার মোড় বটতলা শিবপুর টু মহাদেবপুর আঞ্চলিক পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ গোলাম মোর্শেদ কে নাটক করে তার হেফাজতে থাকা ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক মোঃ গোলাম মোর্শেদ ওরফে রবির বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানার, মহিষবাতান, গোফানগর এলাকায়। তার বাবার নাম মোঃ সাইদুর রহমান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক জানায়,উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা রজ্জু করা হয়েছে।
স্থানীয় জনগণ সচেতন মহল পুলিশের এ ধরনের মাদক বিরোধী অভিযান কে স্বাগত জানিয়েছে। তাদের মতে, মাদক যুবসমাজ ও পরিবারব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই শুধু অভিযান পরিচালনা নয়, মাদকের উৎস ও সরবরাহের সঙ্গে জড়িতদের দারুন ভাবে সনাক্ত করে আইনের আইনের আওতায় আনার পাশাপাশি সচেতনামূলক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
সচেতন মহলের দাবি, সীমান্তবর্তী ও গ্রামীণএলাকাসহ বিভিন্ন সড়কে নিয়মিত নজরদারি বাড়ানো গেলে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার, মাদক নির্মূলে অভিযান জোরদারের দাবি সচেতন মহলের।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কবে যেন অব্যাহত থাকবে।
হেলাল, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি 



















