পত্নীতলা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যপেন্টাডল ট্যাবলেট সহ এক ব্যাক্তিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
পত্নীতলা থানা এএসআই মিজান সাহেব জানান, ২৪ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তরপাড়া নতুনহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ মামুন সরকার ওরফে চান্দু(৪০),সাং- হরিরামপুর ( উত্তরপাড়া,নতুনহাট), থানা- পত্নীতলা, জেলা-নওগাঁকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযানচলাকালে আটক ব্যাক্তির হেফাজত থেকে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পত্নীতলা থানার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় বাংলাদেশ মাদকদ্রব্য আইনের মামলা রজ্জু করা হয়েছে।
পুলিশ আরও বলেন, সমাজ থেকে মাদকের প্রবণতা দূর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি
সাধারণ জনগণ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এ বিষয়ে সতর্ক সচেতনতা হলে আনেকাংশে মাদকমুক্ত সমাজ গড়তে সয়াহক হবে।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল পুলিশের এ ধরনের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছ বলেন, মাদক বিস্তার রোধে নিয়মিত অভিযান আরও জোরদার করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
হেলাল,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি 



















