পত্নীতলা উপজেলায় পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২ লিটার চোলাই মদ এবং প্রায় ৩০ লিটার চোলায় মদ তৈরীর উপকরণ সহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।
৫ জুলাই ২০২৬ রবিবার বিকাল ৫ঃ৩০ মিনিটে উপজেলার হাসানবেগপুর গ্রামে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন…বত্তিশ চন্দ্র ওরফে সুমন (২৮), পিতা- বিষ্ণুপদ এবং দীপ্তি রানী (৩৭), স্বামী- বিদ্যা শুভ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের হেফাজত থেকে মাদকদ্রব্য ও মদ তৈরি বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সচেতন মহল বলেন, “মাদক সমাজ ও পরিবারের জন্য মারাত্মক হুমকি। পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মাদকের বিস্তার অনেকটাই কবে আসবে। একই সঙ্গে পরিবার ও সমাজের সবাইকে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।”
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী বা মাদক কারবারি বা উৎপাদনকারীর যে কেউ হোকনা কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মত তৈরীর অভিযোগ ছিল। পুলিশের অভিযানে আমরা স্বস্তি পেয়েছি। মাদকের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে। আমরা চাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হোক এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তাহলে এলাকায় শান্তি -শৃঙ্খলা বজায় থাকবে।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















