ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী পতিতালয়ের একটি ঘর থেকে গলাচিপার যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

পটুয়াখালী সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি ঘর থেকে রাসেল (৪২) নামে গলাচিপার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে মনু মিয়ার বাড়ির একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনু মিয়ার বাড়িতে নাজমা (পরিচিতি ‘মোটা নাজমা’) নামে এক নারীর ঘরে রাসেলকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
পটুয়াখালী শক্তি নারী সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম জানান, বিকেলে সংগঠনের এক সদস্যের মাধ্যমে তিনি খবর পান যে নাজমার ঘরে থাকা এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি কয়েকবার ঢেকুর তোলার পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, রাসেল নিয়মিত না এলেও প্রায় দুই থেকে তিন মাস পরপর ওই এলাকায় আসতেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পটুয়াখালী পতিতালয়ের একটি ঘর থেকে গলাচিপার যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

আপডেট সময় : ০১:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬