ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি

মাননীয় সংসদ সদস্যদের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের সরকারি নির্দেশনার আলোকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ জুলাই শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিয়ে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি তাঁর নির্বাচনী এলাকার বোদা ও দেবীগঞ্জ—দুই উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে অফিস সহায়ক পদে নিয়োগের সুপারিশ করেন।
আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি সম্মান ও তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগদান করেছেন। অপরদিকে, দেবীগঞ্জ উপজেলার জন্যও একজন জুলাই শহীদ পরিবারের সদস্যকে সুপারিশ করা হয়েছে।

এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে এমপি ফরহাদ হোসেন আজাদ দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রীয় সম্মানই প্রকাশ করে না, বরং সমাজে ইতিবাচক বার্তাও পৌঁছে দেয়।

বিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন মহাদযের নির্দেশনা ও সুপারিশে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন কে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে,,

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি

আপডেট সময় : ০২:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬