ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৩ আগষ্ট) বিকালে বোদা উপজেলার পাথরাজ হাইস্কুল মাঠে। নিহত শিক্ষার্থী বোদা পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির (বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী। তিনি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের পাথরাজ চন্দন পাড়া নিবাসি ২০২২ সালের ২৪ ডিসেম্বর গনতান্ত্রিক আন্দোলনের পঞ্চগড়ে প্রথম শহীদ আব্দুর রশীদ আরেফিনের একমাত্র সন্তান আব্দুল্লাহ আল মাহি (১৬)।

স্থানীয় ও সহপাঠীদের সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক ৫:৩০ ঘটিকার দিকে পাথরাজ স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল মাহি। খেলার একপর্যায়ে হঠাৎ সে মাঠে পড়ে যায়। পরে সহপাঠীরা তাকে তুলে – শহীদ মিনারের পাশে বসিয়ে দেয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বোদা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত – চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরো বলেন, কয়েকজন যুবক আব্দুল্লাহ আল মাহিকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে গরমে খেলার মাঠে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাযার নামাজ ২৪/০৮/২০২৬ ইং তারিখ দুপুর ২.৩০ মিনিটে মরহুমের বাড়ী সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পঞ্চগড়ের বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১০:৫৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬