নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন আশুজিয়া ইউনিয়নের নগুয়া গ্রামের মৃত মিয়াফর আলীর ছেলে মোঃ মাসুদ করিম এর দ্বায়েলকৃত অভিযোগ চাঞ্চল্যকর। একই গ্রামের মৃত আব্দুলর রাহীম ওরফে রুমালী ছেলের মোঃ খোকন মিয়া সাথে তার কোন ঝগড়া হয়নি। এরপরও মাসুদ করিম বাদী হয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন প্রতিপক্ষ মোঃ খোকন মিয়া সহ ৪ জন কে আসামি করে। এই নিয়ে পুরো গ্রাম জুড়ে আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রামবাসী কাছে বিষয়টি জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন অভিযোগে উল্লিখিত তারিখে কোন ঝগড়া হয়নি তাকে এহোত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করে হয়রানি করছে এবং মোটা অংকে টাকা হাতিয়ে নেবার চেষ্টা করছে। তাছাড়া অভিযোগে আসামি যাদের কে দেওয়া হয়েছে তারা অনেকই বাড়িতে থাকে না । এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর সুদৃষ্টি কামনা করছে। ভুক্তভোগী খোকন পরিবারবর্গ সহ গ্রামের সাধারণ জনগণ। গ্রামবাসী যারা তারা হলেন মোঃ রহিম উদ্দিন, মোঃ সঞ্জু মিয়া, মোঃ সাগর মিয়া,রুকন মিয়া, মোঃ মানিক মিয়া, ইমরান, মোঃ রাসেল মিয়া, মোঃ এনামুল মিয়া,ফিরুজ মিয়া, সহ মোছাঃ দুলেনা আক্তার, মোছাঃ কমলা আক্তার,খুদবানু,আগুরা আক্তার, নাছিমা বেগম, চম্পা খাতুন, নাবিলা আক্তার সহ আরও অনেকেই প্রমুখ। প্রকাশ থাকে যে উক্ত ঘটনা পরিপ্রেক্ষিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা… চলবে
নেত্রকোনা কেন্দুয়া মাসুদ করিম এর দ্বায়েলকৃত অভিযোগ চাঞ্চল্যকর
-
মোছাঃ নাছিমা খাতুন সুলতানা - আপডেট সময় : ০৬:০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- 108
জনপ্রিয় সংবাদ




















