নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা এইচআরডি সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ও মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি মোঃ জিহাদ এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন করেছেন। এছাড়া সংগঠনটির আরও কয়েকজন কর্মী ও সমর্থক কৃতিত্বের সঙ্গে ভালো ফলাফল অর্জন করেছেন।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সোমবার (১০ আগস্ট) তাৎক্ষণিকভাবে মোহনগঞ্জ থানা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ফারাবি রায়হান সাদিব ও মোঃ শহীদুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ আব্দুল গাফফারসহ অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন ছাত্রশিবির মোহনগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ নাঈম হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করানো হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল তাদের কঠোর পরিশ্রমের ফল। ভবিষ্যতেও তারা যেন দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পারে, সে জন্য তাদের উৎসাহিত করা হয়েছে।
মোঃ নাঈম হোসেন মোহনগঞ্জ ( নেত্রকোনা)প্রতিনিধি 



















