ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা। নৌকার সর্দারকে কারাদন্ড

নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন, ক্রয় ও বিক্রয়ের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং নৌকার সর্দারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর নৌকাঘাটে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোহনগঞ্জের দৌলতপুর এলাকার বাসিন্দা মো. সিরাজ উদ্দিন (৫৫) এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দা ও বালুবাহী নৌকার সর্দার মো. চান মিয়া (৪৫)।

অভিযান সূত্রে জানা যায়, দৌলতপুর নৌকাঘাটে একটি বালুবাহী নৌকার মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন, ক্রয় ও বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের অভিযান পরিচালনা করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ী সিরাজ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং নৌকার সর্দার চান মিয়াকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে নিলাম কমিটির মাধ্যমে বিধিমোতাবেক জব্দকৃত বালুর নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিযান পরিচালনার সময় মোহনগঞ্জ থানার পুলিশের একটি দল সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, দণ্ডপ্রাপ্ত চান মিয়াকে আজ বিকালে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা। নৌকার সর্দারকে কারাদন্ড

আপডেট সময় : ০৭:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬