বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ১ মে ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৫ মে মঙ্গলবার দুপুরে নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল হুদা শামীম। ওই পূর্ণাঙ্গ কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন কেন্দুয়া সরকারী কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রনেতা ও তরুণ ফুটবলার সাখাওয়াত হোসেন তালুকদার সজিব। এছাড়াও তিনি তার নিজ গ্রাম সিংহেরগাঁও স্টুডেন্টস ক্লাবের সদস্য, সিংহেেরগাঁও পাঠাগার ও বৈঠক কুঞ্জের স্বপ্নদ্রষ্টা এবং এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
জেলার ছাত্রনেতা সাখাওয়াত হোসেন তালুকদার সজিব নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ২নং আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের বাসিন্দা।তিনি উক্ত ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাবেক সফল আহ্বায়ক,নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া)’র এমপি নুরুল আমিন এমপি ও এমপি খাদিজা আমীনের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালনকারী,পরবর্তীতে নবনির্বাচিত এমপি ড.রফিকুল ইসলাম হিলালীর নির্বাচন পরিচালনা কমিটিরও তিনি একাধিকবার আহ্বায়কের দায়িত্ব পালনকারী প্রবীণ নেতা মতিউর রহমান তালুকদার তাঁরই কনিষ্ঠ পুত্র নবগঠিত নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব।
এই ছাত্রনেতার পিতা ইউনিয়ন বিএনপির রাজনীতির অঙ্গনের পাশাপাশি উপজেলার ঐতিহ্যবাহী বসুর বাজার কমিটি ও জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক,সাবেক বিশিষ্ট ধান ও চাউল এবং ঔষধ ফার্মেসী ব্যবসায়ি ,আশুজিয়া দারুণ উলুম মাদ্রাসার পরিচালনা পর্ষদের দাতা পরিবারের সদস্য,আশুজিয়া কওমী মহিলা মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য,এলাকার দরবার সালিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান,সামাজিক কর্মকাণ্ডে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বহুগুণে গুণান্বিত ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতমুখ মতিউর রহমান তালুকদার।
নবনির্বাচিত ছাত্রনেতা সাখাওয়াত হোসেন তালুকদার সজিব বলেন, “ছাত্রদলের এই নতুন কমিটি দলের আদর্শ রক্ষা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “ত্যাগী ও মেধাবী ছাত্রদের সমন্বয়ে গঠিত এই কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।”কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করায় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় নেতৃবৃন্দরা জানান,এই নবনির্বাচিত ছাত্রনেতা সাখাওয়াত হোসেন তালুকদার সজিব শৈশব থেকে তার পিতার হাত ধরে ছাত্ররাজনীতিতে আসেন।এছাড়াও এলাকার বিভিন্ন মাঠে ফুটবল,ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলেন। ফুটবল তার নেশা,ভালোবাসা,আর যেন তার রক্তের স্রোতে মিশে থাকা এক অনুভব।বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন মাঠে খেলে তরুণ প্রজন্মের অনুপ্রেরণায় পরিণত হয়েছেন তিনি।
এছাড়া ছাত্রনেতা তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্ব গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।




















