ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান

নেত্রকোণা জেলা শহরের ঐতিহ্যবাহী ২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা,সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে পৃথকভাবে মোট ৮টি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার ২২ জুন নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় ২টিতে এই ক্লাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রথমে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির বিজ্ঞান, ভাষা,বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। পরবর্তীতে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানে ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও কালচারাল ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফরুল ইসলাম, দিপংকর রায়, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার, আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান

আপডেট সময় : ১১:২২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬