ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী এলজিইডিতে উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানে তিন কর্মকর্তাকে সম্মানিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নীলফামারীর ২০২৫–২৬ অর্থবছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় তিন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় এলজিইডি নীলফামারী কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম এবং কমিউনিটি অর্গানাইজার (জিওবি) মো. নজরুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী মো. শামীম আখতার। এছাড়াও জলঢাকা, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও ডোমার উপজেলার উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কারিগরি কর্মকর্তা এবং এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান। পরে সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের কর্মদক্ষতার প্রশংসা করা হয় এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নীলফামারী এলজিইডিতে উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানে তিন কর্মকর্তাকে সম্মানিত

আপডেট সময় : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬