ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১৪ শিশুকে পুরস্কার

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড বিডি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ এবং নাসিব জেলা সভাপতি আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পরিবেশ দূষণ রোধে শিল্প-কারখানাগুলোকে পরিবেশগত বিধিমালা মেনে পরিচালনা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পরে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নীলসাগর আদর্শ বিদ্যাপীঠের সৈয়দ আবরার ও পূজা সাহাসহ ১৪ জন বিজয়ীর হাতে গাছের চারা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১৪ শিশুকে পুরস্কার

আপডেট সময় : ০৯:৩১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬