নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনে মো. মাহবুব উর রহমান মাহবুব সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি সোহেল পারভেজ কে ৪ ভোটের ব্যবধানে ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।২২ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ওই ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত মো. মাহবুব উর রহমান মাহবুব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দোকান মালিক সমিতির সভাপতি। একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সোহেল পারভেজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নীলফামারী চেম্বার এবং কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি। সিনিয়র সহসভাপতি পদে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজ কুমার পোদ্দার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ সোহেল রানা পেয়েছেন ২১৪ ভোট। সহসভাপতি পদে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহানুল হক ১৩১ ভোট পেয়েছেন। নির্বাচনে সাধারণ গ্রুপে ১২জন সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা রঞ্জু(৪২০ ভোট), মো. মুক্তার হোসেন(৩৯৬ ভোট), সুশান্ত কুমার(৩৮৯ ভোট), মো. হাসানুজ্জামান(৩৭৬ ভোটল, মো. তারিকুল আলম(৩৬৮ ভোট), তাপস কুমার সাহা(৩৬৭ ভোট), মো. মনিরুজ্জামান চৌধুরী(৩৬৬ ভোট), মো. রেজওয়ান আহমেদ(৩৫৩ ভোট), মো. সাকিল আহমেদ(৩৪২ ভোট), মো. আকিবুর রহমান(৩২৩ ভোটল, মো. মশগুল ইসলাম(৩১৯ ভোট), মো. মাহবুবর রহমান মনি (২৮৮ ভোট)। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৮ জন প্রার্থী। সাধারন গ্রুপে মোট ভোটার সংখ্যা ছিল ৬৮৪ জন।তার মধ্যে মোট ভোট প্রদান করেছেন ৫৯০ জন।
সহযোগি সদস্য গ্রুপে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম মিন্টু (২৯২ ভোট), মোহাম্মদ মমতাজ (২৭৫ভোট), মোবাশ্বের আলম প্রিন্স(২৭৩ ভোট), মো. মতিয়ার রহমান(২৬৭ ভোট), মো. আজিজুল ইসলাম (২৫৩ ভোট)। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন আট জন প্রার্থী। নির্বাচনে ৬৮৪ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৫৯০ জন। বাতিলকৃত মোট ভোট ১০।
নির্বাচনী বোর্ডের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন আবু মোহাম্মদ সোয়েম এবং প্রিজাইডিং অফিসার ছিলেন মাহবুবুর রহমান সরকার।কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিহীন সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সুধিজনের প্রশংসায় ভাসছে নির্বাচন কমিটি।
মো:শমসের উদ্দিন মিস্টার, জেলা প্রতিনিধি নীলফামারি : 



















