ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুর শাখা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, ডিএসকে’র উদ্যোগে ন্যামতপুর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ-২ অঞ্চলে ন্যামতপুর শাখার উদ্যোগে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা ন্যামতপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে রোপণ করা হয়েছে।
‎‎“পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ”—এই স্লোগানকে সামনে রেখে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ন্যামতপুর শাখার উদ্যোগে ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

‎সোমবার (২০ জুলাই ২০২৬) ন্যামতপুর স্কুল এন্ড কলেজে,আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যামতপুর শাখার,
শাখা ব্যবস্থাপক-(মোঃ তসলিম উদ্দিন), এসএমি ব্যবস্থাপক-(মোঃ আব্দুর রশিদ), সহকারী শাখা ব্যবস্থাপক- (সোয়েব মিয়া) সহ অফিসের অনান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও, ‎ন্যামতপুর স্কুল এন্ড কলেজের, (অধ্যক্ষ) আলহাজ্ব শামসুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ন্যামতপুর ডিএসকে অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব চারা বিতরণ ও রোপণ করা হয়। কর্মসূচির আওতায় আম, লিচু, আমড়া,কৃঞ্চচুড়া, নিম, কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

‎সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণের মাধ্যমে বায়ু দূষণ কমানো, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নিয়ামতপুর শাখা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, ডিএসকে’র উদ্যোগে ন্যামতপুর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ০৬:২২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬