ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের ঘর যেমন আমরা পরিষ্কার রাখি, তেমনি নিজের স্কুল ও শহর পরিষ্কার রাখতে হবে

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ময়মনসিংহ ক্লিন প্রোগ্রামের আওতায় ক্লিন ফুলপুর গড়ার লক্ষে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে রবিবার (২৬ জুলাই) ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। ‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ স্কুল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা চর্চায় উদ্বুদ্ধ করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিজের ঘর যেমন আমরা নিজেরা পরিষ্কার রাখি, তেমনি নিজের স্কুল, স্কুলের আঙ্গিনা, নিজের শহর পরিষ্কার রাখতে উদ্যোগী হতে হবে।

প্রতি রবিবার স্কুল পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। চকলেটের খোসাসহ ব্যক্তিগত ব্যবহার্য আবর্জনা ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ‎সবাইকে মনে রাখতে হবে-সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতা; আসুন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নিজের ঘর যেমন আমরা পরিষ্কার রাখি, তেমনি নিজের স্কুল ও শহর পরিষ্কার রাখতে হবে

আপডেট সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬