*গত ৯ দিন ধরে ব্যক্তি নিখোঁজ — সন্ধান কাম্য* অত্যন্ত উদ্বেগের সাথে জানানো যাচ্ছে যে, কুড়িগ্রাম সদর থানাধীন পাঁচগাছি ইউনিয়নের পাঁচগাছি কলেজ মোড় এলাকার বাসিন্দা *মেহেদী হাসান* গত ১২ জুন ২০২৬ তারিখ, আনুমানিক রাত ১০টার পর থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি এবং গত দুই দিন এলাকায় মাইকিং করার পরেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
*নিখোঁজ ব্যক্তির শারীরিক বিবরণ:*
* *নাম:* মেহেদী হাসান
* *পিতার নাম:* হাফিজুর রহমান
* *মাতার নাম: মোছাঃ ববিতা বেগম
* *গায়ের রং:* ফর্সা
উচ্চতা: ৪ফিট ৪ ইঞ্চি
* *নিখোঁজের সময় পরনের পোশাক:* আর্জেন্টিনা দলের জার্সি
*আইনি ব্যবস্থা:*
নিখোঁজের বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।
* *জিডি নম্বর:* ৮৭৩।
বিশেষ অনুরোধ:
এমতাবস্থায়, কোনো সুহৃদ ব্যক্তি মেহেদী হাসানকে দেখে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে, অনুগ্রহ করে নিম্নোক্ত মোবাইল নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
*নিখোঁজ ব্যক্তির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।*
*যোগাযোগ:*
০১৭৮৮-১২৬২৪০
০১৭৯৪-৮৯৭১৫১
হাজ্বী মোঃ আব্দুল বাতেন সরকার
চেয়ারম্যান, পাঁচগাছি ইউনিয়ন পরিষদ
কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।
স্টাফ রিপোর্টার হাসান মাহমুদ জয় 



















