ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে দুই নারী আত্ম/হত্যা

সোমবার (২৪ আগস্ট) উপজেলার নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকা ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নয়াবিল এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী নুরজাহান বেগম (৬৫) এবং রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর এলাকার কামরুল ইসলামের মেয়ে শাকিলা (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে তার মেয়ের বাড়িতে বসবাস করছিলেন। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে একটি সবরি গাছের সঙ্গে ওড়না দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে পুলিশে খবর দেন।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর এলাকায় নিজ ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেন শাকিলা (১৬)। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনায় মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে দুই নারী আত্ম/হত্যা

আপডেট সময় : ০৮:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬