নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা সোনারগাঁও – বন্দর জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খান এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২২/০৬/২০২৬ খ্রিঃ ভোর ০৫.৩০ ঘটিকায় সোনারগাঁও থানাধীন মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টারিং করা কালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এর সক্রীয় সদস্য ১। নাজমুল খান শান্ত(৩১), পিতা-দুরুদ খান, সাং- বাড়ী চিনিস, ইউপি- মুগড়াপাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর বিপুল পরিমাণ পোস্টারসহ গ্রেফতার করা হয়। আসামিকে সোনারগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনের একাধিক মামলা চলমান রয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার 



















