ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বাদী বাবাকেও পিটিয়ে হত্যার সাথে জড়িত প্রধান আসামি নোবেল’কে, গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ- ডাকাত, মাদক চোরাচালানকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে চাঞ্চল্য সৃষ্টিকারী কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায় যে, গত ১৭ জুলাই, ২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্তরা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় বৃদ্ধ ফজলুল হক (৬৫)’কে পিটিয়ে গুরুতর আহত করে । পরে ১৯ জুলাই, ২০২৬ ইং তারিখ রোজ রবিবার সকালে নাসিক ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত ফজলুল হক সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। আসামি নোবেল এবং তার সহযোগী রবিন, মিলন ও অনন্ত মিলে নিহত বৃদ্ধাকে বেধড়ক মারধর করেন। ঘাতকদের অতিরিক্ত মারধরে ভিকটিম গুরুতর আহত হওয়ার পর খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ জুলাই, ২০২৬ ইং তারিখ রোজ রবিবারে তিনি মৃত্যুবরণ করেন। উক্ত বিষয়ে নিহতের মেয়ে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামালাটি রুজু হওয়ার পর হত্যার ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। উল্লেখ্য যে, প্রায় এক বছর আগে নিহত ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই মামলার বাদী ছিলেন তার বাবা ফজলুল হক।

এরই পরিপ্রেক্ষিতে, র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০২ আগস্ট, ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১০:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় ০১ নং আসামি মোঃ নোবেল (৩০), পিতা-রমজান শেখ, মাতা-রেহানা বেগম, সাং-শান্তিনগর ক্যানেলপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বাদী বাবাকেও পিটিয়ে হত্যার সাথে জড়িত প্রধান আসামি নোবেল’কে, গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

আপডেট সময় : ০৮:১৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬