“পুলিশ সপ্তাহ-২০২৬” উপলক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নারায়ণগঞ্জ জেলার ০২ জন অতিরিক্ত পুলিশ সুপার “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” অর্জন করেছেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ হাসিনুজ্জামান। তারা ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা লাভ করেন।
গত ১২ মে ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকার রাজারবাগে অবস্থিত মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাদের বুকে এই ব্যাজ পরিয়ে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের প্রায় দুই লক্ষ বিশ হাজার সদস্যের মধ্যে এ বছর মাত্র ৩৪১ জন সদস্য আইজিপি ব্যাজে ভূষিত হয়েছেন, যা বাহিনীর সর্বোচ্চ স্বীকৃতিগুলোর একটি হিসেবে বিবেচিত।




















