ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরী পৌর শহরের প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে জনজীবন ও ক্ষতিগ্রস্ত ব্যবসা

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই সড়কের দুই পাশজুড়ে রয়েছে অসংখ্য মার্কেট, শপিং কমপ্লেক্স, দোকানপাট, ব্যাংক, ওষুধের দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন প্রয়োজনে এই সড়ক ব্যবহার করলেও ভাঙাচোরা রাস্তার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড়-ছোট অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও খোয়া বেরিয়ে এসেছে, আবার কোথাও ধুলাবালুর কারণে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলাচল করতে বাধ্য হচ্ছে।
সড়কের দুই পাশের ব্যবসায়ীরা জানান, ভাঙাচোরা রাস্তা ও ধুলাবালুর কারণে ক্রেতাদের যাতায়াত কমে গেছে। এতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে পথচারী, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক মানুষদেরও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল অবস্থার কারণে নাগেশ্বরী পৌর শহরের সৌন্দর্য ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘব এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নেওয়া হোক।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নাগেশ্বরী পৌর শহরের প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে জনজীবন ও ক্ষতিগ্রস্ত ব্যবসা

আপডেট সময় : ১০:১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬