ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাতে পৌরসভার বানুরখামার গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বানুরখামার (৭ নম্বর ওয়ার্ড) গ্রামের মো. আজগার আলীর ছেলে মো. বেলাল হোসেন (২৬) এবং একই এলাকার মো. নুর জামালের ছেলে মো. আমিনুল ইসলাম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানার এসআই মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলাল হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুইজনকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষী ও পুলিশের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে বেলাল হোসেনের কাছ থেকে ২২ পিস এবং আমিনুল ইসলামের কাছ থেকে ৬ পিসসহ মোট ২৮ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৪০০ টাকা। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসহ দুই আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিক্রয়ের উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে ইয়াবাগুলো নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নাগেশ্বরী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নাগেশ্বরীতে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬