ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গেলে জমির মধ্যে একটি বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। এ ঘটনায় লাশের অন্য কোনো অংশ বা পুরো দেহের সন্ধান পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক বলেন, “লাশের অন্য কোনো অংশ বা বডি পাওয়া যায়নি। কেউ হয়তো অন্য কোনো জায়গা থেকে বিচ্ছিন্ন পা টি এনে সেখানে ফেলে দিয়ে যেতে পারে। এসব বিষয়ে সঠিক তদন্ত চলছে।”

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিচ্ছিন্ন পাটির পরিচয় শনাক্তসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৭:০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬