ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল ভেন্ডরের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন তার পরিবার।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নবীনগর পৌর এলাকার আলিয়াবাদে গ্রেপ্তারকৃত কামাল ভেন্ডারের বাড়িতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলন থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ গভীর রাতে কামাল ভেন্ডরকে তার বাসা থেকে নিয়ে গিয়ে মিথ্যা ও গায়েবি মামলায় জড়িয়েছে। তারা দাবি করেন, কামাল ভেন্ডর একজন নিরপরাধ ও সম্মানিত ব্যবসায়ী। তাই তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আইনের সুষ্ঠু প্রয়োগ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে কামাল ভেন্ডরকে মুক্তি নিশ্চিত করার দাবি জানান। সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন
-
টিটন দাস, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি - আপডেট সময় : ১২:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















