বরগুনা জেলায় নতুন যোগদান করা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইশতিয়াক আহমেদ, পিপিএম-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।
বুধবার ২৭ আগস্ট ২০২৬ বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব এফ, এম, ফয়সাল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
মোঃ আরিফ হোসেন খান দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোর্টার । বরগুনা। 



















