ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসে অভিযোগপত্র দাখিল

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষ করে মাত্র ১১ কর্মদিবসের মধ্যে একমাত্র অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৫)-এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু নড়াইলের আমলি আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে প্রতিবেশী রবিউল শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের দিনই সকালে সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে অভিযুক্ত রবিউল শিকদারকে আটক করে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করে। হৃদয়বিদারক এ ঘটনাকে কেন্দ্র করে নড়াইলে মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয় এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, ময়নাতদন্তের প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং অন্যান্য আলামত সংগ্রহ ও পর্যালোচনা শেষে ১১ কর্মদিবসের মধ্যেই তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

তিনি বলেন, “তদন্তে সংগৃহীত সব ধরনের বৈজ্ঞানিক ও পারিপার্শ্বিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। আশা করছি, মামলাটির বিচার দ্রুত সম্পন্ন হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসে অভিযোগপত্র দাখিল

আপডেট সময় : ০৭:৩৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬