ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নজিপুর-ধামুইরহাট সড়কে ঝরলো আরও এক প্রাণ

পত্নীতলা উপজেলায় জ্যোতি জিহান নামক যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যামল তিগ্গা (৪০) নামে এক ব্যক্তি মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল অনুমানিক ১০ টার দিকে নজিপুর টু ধামুরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্যামল তিগ্গা, বীরশা বিগ্গার ছেলে, পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্যামল তিগ্গা মোটরসাইকেল যোগে নজিপুর টু ধামুরহাট আঞ্চল সড়কে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর শ্যামল তিগ্গা মোটরসাইকেল থেকে ছিটকে পাকা সড়কের উপর পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা দ্রুততাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক “দৈনিক বাংলার সংবাদ ” কে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনা স্থলে গিয়ে প্রয়োজনীয় তথ্য আলামত সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বিপরীত থেকে আসা জ্যোতি জিহান নামক যাত্রীবাহি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ, যাত্রীবাহির বাসটির গতি ও চালকের ও সতর্কতা ছিল কিনা… এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন ও চালকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির পরিচয় নাম ঠিকানা শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিহতের লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা বলেন, আঞ্চলিক এই সড়কে যানবাহনের বেপরোয়া ও দ্রুতগতি চলাচলের কারণে প্রায় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা সড়কের যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন।

এদিকে শ্যামল তিগ্গার মৃত্যুর খবর পেয়ে তার পরিবার, স্বজন স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি বিপাকে পড়েছে বলে গ্রামবাসীরা জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নজিপুর-ধামুইরহাট সড়কে ঝরলো আরও এক প্রাণ

আপডেট সময় : ০৯:২৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬