ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নজিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা অনুষ্ঠিত

ধর্মীয় উৎসবমুখর পরিবেশে পত্নীতলা উপজেলায় নজিপুর শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা মহা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই ২০২৬ বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে শ্রী শ্রী শিব কালী মন্দির কমিটির উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়।

রথযাত্রাটি নজিপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নারী, পুরুষ, শিশু, কিশোর সহ বিভিন্ন শ্রেণী -প্রেশার হাজারো সনাতন ধর্মালম্বী ভক্ত -অনুরাগী অংশ নেন। ভক্তদের ধর্ম স্লোগান, কীর্তন এবং উৎসবমুখর পরিবেশে পুরো শহর প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভা যাত্রার শুরুতে ধর্ম ব্যানার বহন করেন আয়োজক কমিটির সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। রথ টানার মাধ্যমে ভক্তরা তাদের ধর্মীয় বিশ্বাস ও ভক্তির প্রকাশ ঘটান। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

নজিপুরের এই ঐতিহ্যবাহী রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সম্প্রীতি, সোহার্দ্য ও মিলন মেলার এক অনন্য দৃষ্টান্ত হিসাবেও বিবেচিত হয়। বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবে মুখরিত হয়ে ওঠে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নজিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬