কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাঁড়ারা ৮ নং বাড়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নওদা খাঁড়ারা কিং স্টার ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে ও ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ২নং বহলবাড়ীয়া ইউনিয়ন আমির অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং বহলবাড়ীয়া ইউনিয়নের নায়েবে আমির মোঃ জিয়া উর রহমান ও ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আঃ আলিম।
ফুটবল বিতরণকালে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় নওদা খাঁড়ারা কিং স্টার ক্লাবের সদস্য, স্থানীয় যুবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোঃ সোহরাব হোসেন মিরপুর প্রতিনিধি কুষ্টিয়া 



















