ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সীমান্তে পত্নীতলা ১৪ বিজিবি সদস্য চৌকোস অভিযান, মাদকের বড় চালান জব্দ আটক ২

নওগাঁ জেলার ধামাইর হাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সদস্য। এ সময় মাদক পাচারের সঙ্গে অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বিজিবি সূত্রে জানা যায় যে, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আগ্রাদ্বিগুণ বিওপি টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শোয়েব আলী মুন্সির নেতৃত্বে বিজিবি একটি দল সীমান্ত পিলার ২৫৬ এমপি প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে হযরতপুর গ্রামের ব্রিজ এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে হযরতপুর গ্রামের ব্রিজের উত্তর -পশ্চিম পাশ থেকে ২৭০০ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকৃতরা হলেন মোঃ শরীফ হোসেন (২৬),পিতা -মোঃ নুরুল ইসলাম, গ্রাম -কাঁঠালভাগ পাড়া এবং মোঃ মোরশেদুল ইসলাম (১৮), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম -শিয়াড়া।উভয় বাড়ি পত্নীতলা উপজেলার শিহাড়া বাজার এলাকায়।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামুরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নওগাঁ সীমান্তে পত্নীতলা ১৪ বিজিবি সদস্য চৌকোস অভিযান, মাদকের বড় চালান জব্দ আটক ২

আপডেট সময় : ০১:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬