নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে পত্নীতলা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ মহাসিনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি উত্তর যদুবাটি এলাকার মৃত শামসুল হকের মেয়ে। অভিযানে নারী পুলিশের সহযোগিতায় তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















