ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৪ লিটার মদসহ গ্রেফতার ১

নওগাঁর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪ লিটার দেশীয় মদসহ রোস্তুম আলী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

রবিবার বিকেলে উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকার নদীর ধার থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত রোস্তুম আলী পোরশা থানার পশ্চিম রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে,বিকেলে পোরশা থানা পুলিশের কাছে একটি গোপন সংবাদ আসে যে—এক ব্যক্তি নৌকায় করে ছোট-বড় জারকিন ও প্লাস্টিকের বোতলে দেশীয় চোলাই মদ বহন করে নদীর ধারে মাদকসেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

​এই সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জের জিয়াউর রহমানের নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে রোস্তুম আলীকে আটক করা হয়।

পরে তার হেফাজতে থাকা বিভিন্ন ছোট-বড় জারকিন ও প্লাস্টিকের বোতল তল্লাশি করে মোট ৩৪ (চৌত্রিশ) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ তা জব্দ করা হয়।

​পোরশা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৪ লিটার মদসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬