ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পোরশায় নিজ ঘরে সাপের কামড়ে প্রবাসী সন্তানের মর্মান্তিক মৃত্যু, আহত ১

​নওগাঁর পোরশা উপজেলায় নানার বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মো. আব্দুল্লাহ (১০) নামে এক প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোসা. রহিমা খাতুন (১৪) নামে আরও এক কিশোরী আহত হয়েছে।
​গত বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটা পুকুর) গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সৌদি প্রবাসী আব্দুল আহাদের ছেলে। সে দীর্ঘদিন ধরে পোরশায় তার নানার বাড়িতেই থাকতো। আহত রহিমা খাতুন তার আপন খালাতো বোন। প্রতিদিনের মতো রাতে তারা দুজনে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। গভীর রাতে একটি বিষাক্ত সাপ তাদের কামড় দিলে টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু আব্দুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। তবে আহত অন্যজন (রহিমা) শারীরিকভাবে সুস্থ থাকলেও সাপের কামড়ের আতঙ্কে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
​একটি অসতর্কতা বা অবহেলা কেড়ে নিল এক প্রবাসীর সন্তানের প্রাণ। মহান আল্লাহ তায়ালা শিশুটিকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমিন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নওগাঁর পোরশায় নিজ ঘরে সাপের কামড়ে প্রবাসী সন্তানের মর্মান্তিক মৃত্যু, আহত ১

আপডেট সময় : ০৮:২২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬