ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই বেলা সাড়ে ১১টায় ধামইরহাট মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিঃ এনামুল হক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তান আগামি দিনের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পেতে পারে। তাই নিজের এবং রাষ্ট্রের কল্যানে আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে প্রত্যেক মায়ের ভূমিকা অপরিসিম।” সমাবেশে শিশুদের সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষকদের দায়ীত্ব বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ন্যাশনাল ব্যাংকের উপশাখা ব্যাবস্থাপক গোলাম সয়রোয়ার, জামায়াতে ইসলামী উপজেলা নায়েব আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষক আরিফুল ইসলাম।
মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলের ফুলকুড়ি থেকে ৫ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান, ধামইরহাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ এবং মক্তব শাখার ১৮ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফ প্রদান করা হয়।
মাসুদ সরকার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
মোবা-০১৭১৩৭০২৮১৯
তাং ২১-০৭-২৬ ইং
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ 



















