ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নওগাঁর ধামইরহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেষে বির্তক প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন অসম্ভব” এই বিষয়ের উপর বিতর্কের পক্ষে যুক্তি উপস্থাপন করে উপজেলার আড়ানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করে আগ্রাদ্বিগুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উক্ত বিষয়ের পক্ষে আাড়ানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না সিদ্দীকা, রুবাইয়া জান্নাত ও রনক জাহান এবং বিপক্ষে আগ্রাদিগুন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম, তাছলিম তিথী ও রাফিয়া জান্নাত যুক্তি উপস্থাপন করে।

চমৎকার তথ্য নির্ভর ও বিভিন্ন উদাহরণ টেনে প্রবল প্রতিযোগিতা মূলক মনমুগ্ধকর এই প্রতিযোগিতায় উভয় পক্ষই সমান সমান নম্বর পায়। কিন্তু জয় পরাজয় নিশ্চিতের জন্য লটারির মাধ্যমে বিজয়ী এবং বিজিত কাগজ নিজ হাতে তুলে নিজেদের চ্যাম্পিয়ন নির্বাচিত করে। এতে আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনমুগ্ধকর এই প্রতিযোগিতার বিতর্ক শুনে মুগ্ধ হন এবং বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এম এ হোসাইন, সাধারণ সম্পাদক তাইমুর রহমান, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান।বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ডঃ বিমল চন্দ্র দাস, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও সাবেক অধ্যক্ষ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ফরিদুজ্জামান। সময় নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাদিরা পারভিন।

মাসুদ সরকার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
মোবা-০১৭১৩৭০২৮১৯
তাং ২৫-০৬-২৬ ইং

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধামইরহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ১২:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬