ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে জমকালো আয়োজনে ‘আমাইতাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন

যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নওগাঁর ধামইরহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে ‘আমাইতাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার আমাইতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নওশাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একজন মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম অনুষঙ্গ। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা উচিত। এতে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন এলাকার খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। বিকেল থেকেই দর্শকদের উপচে পড়া ভিড়ে মাঠ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। করতালি, উল্লাস ও খেলাপ্রেমীদের উৎসাহে মুখরিত ছিল পুরো পরিবেশ।

আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টে ধামইরহাট ও আশপাশের বিভিন্ন এলাকার একাধিক শক্তিশালী দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফিসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধামইরহাটে জমকালো আয়োজনে ‘আমাইতাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন

আপডেট সময় : ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬