টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল।
টুর্নামেন্টকে সামনে রেখে বিদ্যালয়ের খেলোয়াড়দের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী।
এ সময় তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় ঐক্য ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা—দক্ষতা, আত্মবিশ্বাস ও দলীয় প্রচেষ্টার মাধ্যমে মাঠে নিজেদের সেরাটা তুলে ধরে ধনবাড়ীর জন্য গৌরব বয়ে আনবে তরুণ ফুটবলাররা।
শিরোপার স্বপ্নে প্রস্তুত ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল—পুরো দলের জন্য রইল আন্তরিক শুভকামনা।
সুজন কুমার দাস ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি 



















