ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রনি পুনর্বহাল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় কেন্দুয়া রোডের চালাষ এলাকায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ক্লাবের সাধারণ সম্পাদক *ইমাম হাসান সোহান* সভাপতিত্ব করেন এবং দপ্তর সম্পাদক *আব্দুল আজিজ* সঞ্চালনা করেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রাখা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপস্থিত সদস্যরা সাংবাদিকতার মর্যাদা রক্ষা, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং এলাকার উন্নয়নমূলক সংবাদ যথাযথভাবে তুলে ধরার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে গত *২২ ফেব্রুয়ারি ২০২৫* তারিখে সাময়িকভাবে বহিষ্কৃত ক্লাবের সাংগঠনিক সম্পাদক *মো. রনিকে পুনরায় ক্লাবে সংযুক্ত করে তার পূর্বের পদে বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে এখন থেকে তিনি পুনরায় **ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক* হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ক্লাবের পরিচয় বহন করতে পারবেন।

সভা শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি, সাফল্য এবং সদস্যদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রনি পুনর্বহাল

আপডেট সময় : ০৫:৪৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬