টাঙ্গাইল জেলার *জেলা প্রশাসক জনাব শরীফা হক* ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী *পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়* পরিদর্শন করেন।
সফরকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষ, অবকাঠামো এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বারোপ করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা প্রশাসককে আন্তরিকভাবে স্বাগত জানান। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে জেলা প্রশাসকের এমন পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সুজন রবি দাস ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি 



















