ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীর ভাইঘাট বাজারে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে এনামুল হক (ভিপি)-এর মতবিনিময়*

:* টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট বাজারে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন জননেতা এনামুল হক (ভিপি)।

সম্প্রতি আয়োজিত এক আন্তরিক মুড়ি-মাখা আড্ডায় তিনি উপস্থিত থেকে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ নিজেদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

মতবিনিময়কালে এনামুল হক (ভিপি) বলেন, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়াই একজন রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধনবাড়ীর ভাইঘাট বাজারে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে এনামুল হক (ভিপি)-এর মতবিনিময়*

আপডেট সময় : ০৭:৫৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬