টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী *পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের* দূর-দূরান্তের অনেক শিক্ষার্থী প্রতিদিন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। এতে তাদের সময় ও যাতায়াত ব্যয় কমার পাশাপাশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে, যা অনেক মেয়ের শিক্ষাজীবনকে সহজ করেছে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাইকেল নিরাপদে রাখার জন্য নির্মাণ করা হয়েছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন *সাইকেল শেড*। ফলে শিক্ষার্থীরা নিশ্চিন্তে সাইকেল রেখে শ্রেণিকক্ষে অংশ নিতে পারছে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের যাতায়াত সহজ করেনি, বরং মেয়েদের শিক্ষা, আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ ধরনের জনবান্ধব উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের প্রতি
সুজন রবি দাস ধনবাড়ী/টাঙ্গাইল 



















