টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল মোঃ আরিফুল ইসলাম-এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিক এর সার্বিক দিক নির্দেশনায় এস আই (নিরস্ত্র)/ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গতকাল ১৮/০৭/২৬ ইং তারিখ বিকাল ৪:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন বলিভদ্র ইউনিয়নের অলিপুর সাকিনস্থ জনৈক শিহাব তালুকদার এর বাড়ির সামনে ঢালাই রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ শিহাব তালুকদার (৪৭), পিতা-মৃত ফজলু তালুকদার, ২। মোসাঃ তানজিনা বেগম (৪২), স্বামী-মোঃ শিহাব তালুকদার, উভয় সাং-অলিপুর, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৯০ (নব্বই) পিস ই*য়া*-বা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং- ০৯, তারিখ- ১৮ জুলাই ২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০ (ক) মাদক
ধনবাড়ী সংবাদ 



















