**গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক প্রকল্প **ফ্যামিলি কার্ড* সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালনার জন্য টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কিছুসংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের নির্ধারিত নীতিমালা ও প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সারাদেশের ন্যায় ধনবাড়ী উপজেলাতেও এ কার্যক্রম পরিচালিত হবে। শুমারির তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং নির্ভুল তথ্য নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বশীল ও আগ্রহী ব্যক্তিদের স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির সঠিক বাস্তবায়নের জন্য নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য দায়িত্বশীল, কর্মঠ ও সমাজসেবামূলক মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, শর্তাবলি ও আবেদন পদ্ধতি অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে
সুজন রবি দাস ধনবাড়ী(টাঙ্গাইল) 



















