ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে পিটিএস উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে ইউএনও

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পিটিএস উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।
সোমবার (১৭ আগস্ট) তিনি বিদ্যালয়টি পরিদর্শনকালে শিক্ষার্থী ও শিক্ষকদের সময়মতো উপস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ইউএনও বিদ্যালয়ের ক্লাস রুটিন ও প্রতিষ্ঠানসূচি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধনবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত রুটিন অনুযায়ী নিয়মিত শ্রেণিপাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথাসময়ে সুচারুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ করতে শিক্ষার্থী-শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং পাঠদানে মনোযোগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধনবাড়ীতে পিটিএস উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে ইউএনও

আপডেট সময় : ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬