বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন (রেজি. নং-বি-৬২৩, তেজগাঁও, ঢাকা) টাঙ্গাইল জেলার ধনবাড়ী শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের দুইবারের সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন। তিনি *আনারস প্রতীক* নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন সামনে রেখে আশরাফ হোসেন ইতোমধ্যে শ্রমিক ভোটারদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন কর্মসূচিতে তিনি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের সমস্যা, দাবি-দাওয়া এবং অধিকার নিয়ে কথা বলছেন। পাশাপাশি শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।
আশরাফ হোসেনের সমর্থকদের দাবি, তিনি এর আগে দুই মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে শ্রমিকদের স্বার্থে কাজ করেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন তারা। আশরাফ হোসেন বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য। আমি সবসময় শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার জন্য ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ভাইদের প্রতি আহ্বান জানাই।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















