ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুর থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে।
গতকাল শুক্রবার বেলা আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই মহাসিন ও সঙ্গীয় ফোর্স পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় কালাচাঁদ মন্ডলের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে ২ কেজি গাঁজা সহ হবিবার মন্ডল (৫৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ হবিবার মন্ডলকে আটক করা হয়। পরে শনিবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দৌলতপুর উপজেলায় মাদক নির্মূল এবং যুব সমাজকে মাদকের ভয়াল আগ্রাসন থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দৌলতপুর থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬