ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুর আল্লারদর্গা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) কোম্পানিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি।

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লাহরদর্গা মঙ্গলবার বিকাল ৩ টার সময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) কোম্পানিতে কর্মরত ক্যান্টিন (কনজিউমার/কনসেশন) ও অফিস কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের স্থায়ীকরণের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও অনেক কর্মচারী এখনো স্থায়ী নিয়োগ পাননি। তাই দ্রুত তাদের চাকরি স্থায়ীকরণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) কোম্পানিতে কর্মরত ঠিকাদারি (ফিক্সড টেকনিশিয়ান) ও অফিস কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত কর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা জানান, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তারা।

ব্যানারে উল্লেখ করা হয়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) কোম্পানিতে এক্স.টি (ফিক্সড টেকনিশিয়ান) ও অফিস কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সংগ্রামী এক্স.টি ট্র্যাক জোট ও অফিস কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দৌলতপুর আল্লারদর্গা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) কোম্পানিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি।

আপডেট সময় : ০১:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬